১০০ বছর বয়সে প্রয়াত ভারতের প্রবীণতম ক্রিকেটার বসন্ত রাইজি
বসন্ত রাইজি (Vasant Raiji) ছিলেন ভারতের বয়স্কতম ক্রিকেটার, শনিবার ১০০ বছর বয়সে মৃত্যু হল তাঁর।
শনিবার ভোরে বসন্ত রাইজি (Vasant Raiji) শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যিনি ভারতের বয়স্কতম জীবিত প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন। রাইজি ১০০ বছর বয়সে তাঁর স্ত্রী এবং দুই কন্যাকে রেখে গেলেন। "বয়সের কারণেই দক্ষিণ মুম্বইয়ের ওয়ালকেশ্বরে তাঁর বাসভবনে ঘুমের মধ্যেই তিনি রাত ২.২০ মিনিটে প্রয়াত হন," তাঁর জামাই সুদর্শন নানাবতী পিটিআইকে বলেছেন। রাইজি, ডানহাতি ব্যাটসম্যান, ১৯৪০ এর দশকে ন'টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছিলেন, ২৭৭ রান করেছিলেন, সব:ওচ্চ ৬৮ রান।
১৯৩৯ সালে নাগপুরে সেন্ট্রাল প্রভিন্সেস এবং বেরার ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া দলের হয়ে তিনি আত্মপ্রকাশ করেছিলেন।
তাঁর মুম্ইয়ের হয়ে অভিষেক ঘটে ১৯৪১ সালে যখন তারা বিজয় মার্চেন্টের নেতৃত্বে ওয়েস্টার্ন ইন্ডিয়ার হরয়ে খেলছিলেন।
ভারতের প্রাক্তন গ্রেট শচীন তেন্ডুলকর এবং ভারতের ক্রিকেট বোর্ড অফ কন্ট্রোল টুইটারে রায়জির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাইজি, একজন ক্রিকেট ইতিহাসবিদ এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টেন্টও ছিলেন। দক্ষিণ মুম্বইয়ের বম্বে জিমখানায় ভারত যখন প্রথম টেস্ট ম্যাচ খেলেছি্ল তখন তাঁর বয়স ছিল ১৩।
ক্রিকেট আইকন শচীন তেন্ডুলকার এবং প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়া রাইজির বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছিলেন জানুয়ারিতে।
জানা গেছে, শনিবার বিকেলে দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য হবে।
Post a Comment
0 Comments